সুধী,
মহালয়ার পুণ্যলগ্নে ব্যাঙ্গালোর কালীবাড়িতে সকল ভক্তদের জন্য তর্পণ অনুষ্ঠানের বিশেষ আয়োজন করা হয়েছে। পরম শ্রদ্ধায় পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ নিবেদনের জন্য মন্দির প্রাঙ্গণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তর্পণ অনুষ্ঠান শেষ হওয়ার পর ভক্তদের জন্য উপবাস ভঙ্গের (পারণ) ব্যবস্থা থাকবে।
স্থান: ব্যাঙ্গালোর কালীবাড়ী
তারিখ: ১০ অক্টোবর, ২০২৬ (শনিবার)
সময়: সকাল ৬:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত
এই পুণ্যলগ্নে সকল ভক্তবৃন্দের উপস্থিতি কাম্য।
Bangalore Kalibari warmly invites all devotees to observe the sacred Tarpan Ritual on the auspicious occasion of Mahalaya. Arrangements have been made at the temple premises to facilitate the rituals for devotees paying homage to their ancestors.
Following the conclusion of the ritual, arrangements for breaking the fast (Parana) will be available for attending devotees.
Location: Bangalore Kalibari
Date: October 10, 2026 (Saturday)
Timings: 6:30 AM to 12:30 PM
We welcome you to join us and participate in this holy observation.